ফিলিস্তিনিদের পক্ষ নিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলার শিকার নিপীড়িত ফিলিস্তিনি জনতার পক্ষ নিলেন।
তিনি বলেছেন, জাতিসংঘে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ভারতের ভোটদান থেকে বিরত থাকার তীব্র নিন্দা জানায় কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখন্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলের অনবরত বিমান হামলায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ।
২৮ অক্টোবর মানবিক সহায়তার জন্য গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব তোলা হয়। সেখানে প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ভারত।
সোনিয়া গান্ধী বলেন, ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানায় তার দল। তবে সেই হামলার কারণে অসহায় ও নিরপরাধ মানুষ এখন নিপীড়নের শিকার হচ্ছে। এটি বন্ধ করা প্রয়োজন।
সোনিয়া গান্ধী বলেন, পুরো মানবতা আজ পরীক্ষার মুখে। তিনি বলেন, ইসরায়েলি সরকার এখন ক্ষমতা প্রয়োগ করে এমন এক জনগোষ্ঠীর ওপর প্রতিশোধ নিচ্ছে যাদের কোনো দোষ নেই এবং তারা অসহায়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






